শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা, যেতে পারবেন না দক্ষিণ আফ্রিকায়
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম  (ভিজিট : ২)
দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে খেলায় ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। দীর্ঘ চোটের ধকল কাটিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছিলেন বাংলাদেশের এই গতিতারকা।
 
তবে ফেরার অপেক্ষাটা আরো দীর্ঘ হলো। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাহিদ। ফলে দক্ষিণ আফ্রিকায় যাওয়া হচ্ছে না তার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (২৬ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে নাহিদ রানাকে।

ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি তার প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাহিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘সে (নাহিদ) এভারকেয়ারে ভর্তি আছে এবং তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে। কারণ ডেঙ্গু হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে।’

নাহিদের জন্য ডেঙ্গু আক্রান্ত হওয়াটা নতুন করে বড় ধাক্কা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই পেসার। 

পুনর্বাসনের সময় নিতম্বের পেশিতে নতুন চোট পান নাহিদ। এরপর ল্যাব্রামের চোট তাকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে দেয়।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় পুনর্বাসন ও চিকিৎসা মূল্যায়ন শেষে দেশে ফিরেছিলেন নাহিদ। তাকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন নির্বাচকেরাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা ছিল তার। কিন্তু ডেঙ্গু সেই সম্ভাবনাও শেষ করে দিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আরেক দফা নাহিদকে ছাড়াই সিরিজের পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]