বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, নেই মুস্তাফিজ-সাকিব
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম  (ভিজিট : ২৪)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে এই তালিকায় নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

গত আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে মুস্তাফিজকে দলে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এবারের মিনি নিলামের জন্য প্রাথমিকভাবে নিবন্ধিত হয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ ২৫ জন।

তবে প্রাথমিক তালিকায় নাম থাকা মানেই নিলামে চূড়ান্তভাবে জায়গা পাওয়া নয়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক তালিকার বাইরে থাকা কোনো ক্রিকেটারকে বিবেচনায় আনতে চাইলে সেই নামও প্রস্তাব করতে পারবে দলগুলো।

ফ্র্যাঞ্চাইজিগুলোর দেওয়া তালিকার ভিত্তিতে খেলোয়াড়ের সংখ্যা কমানো হবে। নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা ও খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের প্রাথমিক তালিকায় উল্লেখযোগ্য নাম ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। ২০২৫ সালের মেগা নিলামে অংশ না নেওয়ায় আসন্ন মিনি নিলামে তাঁর নিবন্ধন নিয়ে অনিশ্চয়তা ছিল।

আইপিএলের নিয়ম অনুযায়ী, মেগা নিলামে অংশ না নেওয়া খেলোয়াড়দের পরবর্তী মিনি নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকে না। তবে স্টোকসের ক্ষেত্রে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]