রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিট : ১৪)
হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৪ ধাপ বাকি। ব্যবধানটা আরো কমতে পারত।

তবে দুর্ভাগ্য ক্রিস্টিয়ানো রোনালদোর। পেনাল্টি মিস করেছেন ‘সিআর সেভেন’। তার পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।

ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক শটে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো।

কিন্তু চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন পর্তুগিজ মহাতারকা। তার শট পোস্টে লেগে ফিরে আসে। সৌদি প্রো লিগের রাতটা তাই অম্ল-মধুর গেছে তার।

রোনালদোর এমন দুর্ভাগ্যের রাতে হেরেছে তার দলও।

শুক্রবার আল আহলির মাঠে ম্যাচের ১৪ মিনিটে সামুর পাস থেকে দলকে লিড এনে দেন রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারে ৯৮৬তম গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশমবার জালের দেখা পান তিনি।
কিন্তু গোলের চার মিনিট পরই সুযোগ হাতছাড়া। নওয়াফ আল বুশাইল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর।

স্পটকিক নিতে গিয়ে পোস্টে মারেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার দুর্দান্ত শটে আল আহলিকে সমতায় ফেরান গ্যালেনো। বিরতির পর ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইভান টনি। আর ৪ মিনিট পর ব্যবধান বাড়ান রজার ইবানেজ।

এই হারে ৩২ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানেই থাকল আল নাসর। ২৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আল আহলি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]