প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
(ভিজিট : ০)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে এ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নগরবাসীকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে উৎসবমুখর করে তুলতে এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নগরবাসীকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।