বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে: বাংলাদেশের রফিকুলের অদম্য জয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিট : ২১)
আট বছর আগে যে মানুষটির দিন কাটত পেটের পীড়া, ডাক্তারের চেম্বার আর ওষুধের মুঠোয়, ধীরপায়ে একটু-একটু করে দৌড়াতে শুরু করা সেই সংকল্পই আজ তাঁকে পৌঁছে দিয়েছে চরম সহনশীলতার মঞ্চে; মালয়েশিয়ার লাংকাউইয়ে ‘আয়রনম্যান ৭০.৩’ শেষ করে দেশের পতাকা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের ট্রাইঅ্যাথলেট রফিকুল ইসলাম।

গত ২১ নভেম্বর মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ‘আয়রনম্যান ৭০.৩’ (IRONMAN 70.3 Langkawi 2026)-এর সপ্তম আসরে অংশ নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ জয় করেন রফিকুল। প্রতিযোগিতায় ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়—এই তিনটি ধাপ সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা ছিল ৮ ঘণ্টা ৩০ মিনিট। রফিকুল তা শেষ করেন ৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ডে। এবারের আসরে অংশ নেওয়া ৯ জন বাংলাদেশির মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সময়।

লাংকাউইয়ের ফিনিশ লাইনে দাঁড়িয়ে রফিকুল বলেন, বিদেশের মাটিতে দেশের পতাকা উঁচু করে ধরার আনন্দ সত্যিই অন্যরকম। একসময় যিনি নিজের শরীরের সাথে লড়ছিলেন, সেই মানুষটির মুখে এই কথাটার ওজন একটু বেশিই।

লাংকাউইয়ের এই আন্তর্জাতিক মঞ্চে নামার আগে দেশের মাটিতে নিজেকে কঠোরভাবে প্রস্তুত করেছেন রফিকুল। তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, ঢাকা স্টেডিয়াম আলট্রা রান, বান্দরবানের ভার্টিক্যাল ড্রিমার্স আলট্রা, শমশেরনগর আলট্রা, হাতিরঝিল আলট্রা, ঢাকা-মাওয়া এক্সট্রিম ফুয়েল আলট্রা, সুনামগঞ্জের ‘দি অ্যাথলেট এক্স (X) আলট্রা’ এবং ‘ওয়াইল্ড ৭০.৩ ট্রায়াথলন’-সহ ৪০টিরও বেশি পদক।

আয়রনম্যান রফিকুল ইসরাম জানান, দীর্ঘদিনের পেটের অসুখ থেকে মুক্তি পেতেই ২০১৮ সালে শখের বশে দৌড়ানো শুরু করেছিলেন তিনি। এক বছর পর যুক্ত হয় সাইক্লিং এবং কয়েক বছর পর সাঁতার। সুস্থ হওয়ার সেই লড়াই থেকেই ধাপে ধাপে নিজেকে একজন পূর্ণাঙ্গ ট্রাইঅ্যাথলেট হিসেবে গড়ে তোলেন তিনি।

ক্রিকেট ও ফুটবলের গণ্ডি পেরিয়ে ট্রায়াথলনের মতো বিশ্বমানের এন্ডুরেন্স খেলায় বাংলাদেশিদের এই সাফল্য দেশের তরুণদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে। ক্রীড়াসংশ্লিষ্টদের আশা, রফিকুলের মতো অ্যাথলেটদের হাত ধরেই বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]