বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম  (ভিজিট : ৬)

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হ্তুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এই পদক্ষেপ নিল দেশটি।

গণহত্যার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাজ্যের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন।

প্রাণ বাঁচাতে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

আইসিজের রায়কে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরো কয়েকটি দেশ অবস্থান নিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘গণহত্যার মতো ভয়াবহ অপরাধের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়ায় অবশ্যই মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। আর তা সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে কার্যকর করতে হবে।’

মিলিব্যান্ড আরো বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং এই নৃশংসতার অনেকগুলোর জন্য সরাসরি দায়ী। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। মিলিব্যান্ড বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি না ঘটে, সেই ব্যবস্থাও নিতে হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার আহ্বান জানান তিনি।

মিলিব্যান্ড আরো জানিয়েছেন, মিয়ানমারে বিমান জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাস করবে যুক্তরাজ্য। দেশটি ১৯৮৯ সাল পর্যন্ত বার্মা নামে পরিচিত ছিল। গত সপ্তাহে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর পরপরই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।

সোমবার ব্রিটিশ সংসদ সদস্যদের মিলিব্যান্ড জানান, এ সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি তুলে ধরবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার দেওয়া রায়ে আইসিজে জানায়, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ থেকে গণহত্যার উদ্দেশ্য থাকার বিষয়টি ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালত ৯-৬ ভোটে এ রায় দেয়। 

একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতের ভিত্তিতে আদালত জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘন করেছে। রায়ে বলা হয়, বাংলাদেশ ও বঙ্গোপসাগরসংলগ্ন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং নারী ও কিশোরীরা ধর্ষণের শিকার হন।

মিলিব্যান্ড জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ আশ্রয় ও সহায়তা দিচ্ছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ব্রিটিশ সংসদ সদস্যদের জানানো হয়েছে, মিয়ানমারে এখনো বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চলছে। পাশাপাশি দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকেও সহিংসতা অব্যাহত রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]