শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধের ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম  (ভিজিট : ৬)

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা আবেদন গ্রহণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে আউটসোর্সিং চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হবে।

ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির দুটি ভিসা আবেদন কেন্দ্র ১ ডিসেম্বর থেকে কার্যক্রম বন্ধ করবে। নির্ধারিত সময়ের পর ওই দুটি কেন্দ্রে ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ উপহাইকমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রগুলোর নাম ও ঠিকানা পরবর্তী সময়ে আলাদাভাবে ঘোষণা করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]