বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


যুক্তরাষ্ট্রকে প্রধান প্রতিপক্ষ মনে করেন পুতিন ও শি: বিশ্লেষক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম  (ভিজিট : ০)
গেটস্টোন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক গর্ডন চ্যাং বলেছেন, চীন ও রাশিয়া ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছে। কারণ, দুই দেশই যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে।

বুধবার ফক্স নিউজ অ্যাট নাইট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চ্যাং বলেন, চীন ও রাশিয়ার ধারণা, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
 
তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও রুশ সাম্রাজ্য গড়ে তুলতে চান। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের লক্ষ্য বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করা। এমনকি কখনো কখনো পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেন তিনি।

চ্যাং আরো বলেন, পুতিন ও শি হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন এবং তাকে সম্মানও করেন। তবে নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাঁরা কোনো ছাড় দেন না। নিজেদের লক্ষ্য পূরণে তারা কঠোরভাবে বাস্তববাদী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]