শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি গোপালগঞ্জে আইজিপি ও দুই বাহিনীর প্রধান
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম  (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপিসহ বাহিনী প্রধানরা গোপালগঞ্জে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এবং অগ্নিসংযোগের শিকার থানাগুলোও পরিদর্শনের কথা রয়েছে তাঁদের। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেবেন তাঁরা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান তাঁদের গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]