শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম  (ভিজিট : ১০)

ফরিদপুরের সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়নের স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফিফা সুলতানা, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বিএনপি নেতা মুরাদ হোসেন।

ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মোঃ মোশাররফ হোসেন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]