আনন্দ-উচ্ছ্বাস, বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় উদযাপিত হয়েছে এনপিবি নিউজের(NPB NEWS)প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় একে অপরকে শুভেচ্ছা জানান এবং এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে আনন্দঘন পরিবেশে র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং তৃণমূলের অবহেলিত মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি নিউজ সামনের দিনগুলোতেও মানুষের আস্থা অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠার পর থেকে এনপিবি নিউজ সব শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি তৃণমূলের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে। সংবাদ পরিবেশনে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, একটি গণমাধ্যমের সফলতা শুধু প্রতিষ্ঠার বয়স দিয়ে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, সত্য প্রকাশ এবং সমাজের অসংগতিগুলো তুলে ধরার মধ্য দিয়েই মূল্যায়িত হয়। এনপিবি নিউজ ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে-এমন প্রত্যাশা সবার।
সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখতে এনপিবি নিউজের প্রতি আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হুমায়ূন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক মো. হাতেম খান। ভালুকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) পলাশ সাহা, ভালুকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর সাজু (দৈনিক আজকের পত্রিকা), কোষাধক্ষ মো. আসাদুজ্জামান ফজলু (দৈনিক নয়া দিগন্ত), সাহিত্য সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন),মোঃ জহিরুল ইসলাম জুয়েল (দৈনিক যুগান্তর), মাহমুদুল হাসান ফুরাত (দৈনিক আগামীর সময়) ভালুকা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ সবুর, আবুল বাশার শেখ (দৈনিক আমার সংবাদ), মোঃ হুমায়ুন কবির (দৈনিক সংবাদ প্রতিদিন) মো, মোকছেদুর রহমান মামুন (দৈনিক ডেসটিনি), রোমান আহমেদ নকিব (বাংলা পোস্ট) লিমা আক্তার (প্রাইম টেলিভিশন), ভালুকা হেল্পলাইন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইমন তালুকদার সাগর ও সাংবাদিকবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনপিবি নিউজের ভালুকা উপজেলা প্রতিনিধি এস এম মিজানুর রহমান মজনু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।