বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কুলাউড়ায় গাছে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম  (ভিজিট : ৮)
জেলার কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম মামুনি খাড়িয়া (১৯)। সে ওই ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের রবি খাড়িয়ার মেয়ে।

স্থানীয় লোকজন জানান, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, তরুণীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]