বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম  (ভিজিট : ৭)
শেরপুরে প্রতারণা, ভণ্ডামি, মামলাবাজি, অপচিকিৎসা এবং ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজের উদ্যোগে ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বক্তব্য প্রদান শেষে জেলা পুলিশ সুপার বরাবর এক স্মারকলিপি প্রদান করে। এ সময় পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস, আশীষ দেসহ কয়েকশ ভুক্তভোগী উপস্থিত ছিলেন। 

​স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে ওই প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষকে মানসিক কারসাজি, ভুয়া দীক্ষা, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অপচিকিৎসার চক্রান্ত চালিয়ে আসছেন। এ ছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন মন্দিরের জায়গা দখলচেষ্টা, চাঁদা দাবি, ভুয়া মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করার গুরুতর অভিযোগ রয়েছে।  

​পূর্বে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের চাপে মুচলেকা দিয়ে শেরপুর ত্যাগ করলেও সম্প্রতি সে পুনরায় তার সহযোগীদের নিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

​মানববন্ধন-বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযুক্ত প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, আইনি শাস্তি নিশ্চিত করা এবং শেরপুর জেলা থেকে চিরতরে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]