শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম  (ভিজিট : ১২)

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা জেসমিন বেগম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।

প্রতিযোগিতায় ‘ক’ শাখায় উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী এবং ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ শাখায় ৩৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার ফলাফলে ‘ক’ শাখায় লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান অর্জন করে।

‘খ’ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে। ‘গ’ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় হয়। অন্যদিকে ‘ঘ’ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাসমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ডিজিটাল ডিভাইসের আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ও সৃজনশীল ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]