বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত তিনজন নিহত
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম  (ভিজিট : ৯)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপড়ে  বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন  জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। একজন মোটর সাইকেল আরোহী, একজন নারী ও একজন শিশু। 

 জানা যায়,  টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপরে আসলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কা দিলে  মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং অজ্ঞাত  গাড়ির চাপায় ঘটনাস্থলে  মোটরসাইকেল আরোহীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়।

এ সময় তাদের কাছ থেকে গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার নজরুল হোসেন মোফাজ্জল এর ছেলে মামুন হোসেন আশরাফুল নামে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। 

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পুরুষ একজন নারী এবং একজন শিশুকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]