শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মাত্র দুই ঘণ্টায় জাপানি নাগরিকের হারানো আইফোন উদ্ধার, প্রশংসায় চট্টগ্রাম পুলিশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:১০ পিএম  (ভিজিট : ১৪)
চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ এবার আন্তর্জাতিক মহলে সুনাম কুড়াল। মাত্র দুই ঘণ্টার তৎপরতায় জাপানি নাগরিকের হারানো আইফোন-১৬ উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছে তারা।

ঘটনাটি গত মঙ্গলবার বিকেলের। জাপানের নাগরিক মুরোহাশি হিরোকাজু চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে গিয়ে তাঁর মূল্যবান আইফোন-১৬ হারিয়ে ফেলেন। বিষয়টি পুলিশকে জানাতেই দ্রুত মাঠে নামে কোতোয়ালী থানার একটি বিশেষ দল।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে ফোনটির সন্ধান পায়। সন্ধ্যা নামার আগেই উদ্ধার হওয়া ফোনটি তুলে দেওয়া হয় মুরোহাশির হাতে।

ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত এই জাপানি নাগরিক বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

থানার ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বিনয়ের সঙ্গে জানান, এটি তাদের নিয়মিত দায়িত্বের অংশ মাত্র। তবে এই ঘটনা প্রমাণ করে ,সদিচ্ছা আর পেশাদারিত্ব থাকলে পুলিশ দিয়ে অসাধ্যও সাধন সম্ভব।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]