শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২২ পিএম  (ভিজিট : ১৭)
মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের লক্ষ্মীপুর জেলা আগমন উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী তাঁর বক্তব্যে মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, "মাদক প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।"

তিনি বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে হুঁশিয়ারি দেন যে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও পৃষ্ঠপোষক—কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। একই সাথে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তিনি অভিভাবকদের সচেতন থাকার ও নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও মাদকের কুপল্লী এবং পারিবারিক ও সামাজিক জীবনের ওপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মাদকের থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]