প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৫০ পিএম
(ভিজিট : ১৬)
করিম-বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউছুফ হোসাইন’র পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মরহুম আব্দুল করিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহের ত্রিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে আলহাজ ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানা মাদরাসায় কুরআন খতম, দোয়া এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। এসময় উপস্থিত ছিলেন, করিম-বানু ফাউন্ডেশনের প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এস এম মাসুদ রানা, মাওলানা মোঃ ফরহাদ আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মোবারক হোসেন।