রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম  (ভিজিট : ২৭)
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

সফরে জেলার তিন উপজেলা পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, নদীতে মাছের পোনা অবমুক্ত, মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা তুলে ধরার সুযোগ হিসেবেও সফরটিকে দেখছেন কিশোরগঞ্জবাসী।

মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজন শেষে প্রধানমন্ত্রী যাবেন কিশোরগঞ্জ সদর উপজেলায়। দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধনের কথা রয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]