শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


পদুয়ার মসজিদ উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ, কাজ শুরুর আগে এলজিইডি প্রকৌশলীর পরিদর্শন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিট : ২২)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর এবার উন্নয়নকাজ শুরুর প্রস্তুতি হিসেবে মসজিদটি পরিদর্শন করেছেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের বাস্তবায়ন, কাজের পরিধি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের আওতায় মসজিদটির উন্নয়নে এ অর্থ বরাদ্দ করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগ ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও লোহাগাড়ার কৃতী সন্তান শাহাদাত হোসেন স্বাধীনের মাধ্যমে এবং পদুয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টা ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, ইউপি সদস্য আমানুল হক আমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুল হামিদ, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বাবু, যুবদল নেতা মামুন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, “মসজিদটির উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।”

এদিকে, দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে মসজিদের উন্নয়নে সরকারি বরাদ্দ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তারা দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]