শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


অনিয়মে সাবেক মেয়রের ভবনও! চট্টগ্রামে চউকের অভিযানে ৭ ভবনে ২৭ লাখ টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম  (ভিজিট : ৯)
অবৈধ ও নকশাবিরোধী নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।  নগরের কোতোয়ালি ও চকবাজার থানার লালদিঘীর পাড়, আসকার দিঘীর পাড় ও চট্টেশ্বরী রোড এলাকায় সাতটি ভবনে অভিযান চালিয়ে মোট ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয় গত বুধবার। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে চট্টেশ্বরী রোডে। সাবেক মেয়র রেজাউল করিমের ছয়তলা 'হামদর্দ বিল্ডিং'-এর নিচতলার পার্কিং এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আগামী নভেম্বরের মধ্যে সেসব দোকান সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একটি ভবন সিলগালা এবং দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এর আগের দিন মঙ্গলবার পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় অভিযানে তিনটি ভবন সিলগালা ও একটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। বেবি সুপার মার্কেট এলাকায় একটি অবৈধ দখলদারকে উচ্ছেদ করে প্লটটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যত বড় প্রভাবশালীই হোক, অনিয়মে কোনো ছাড় নেই। নগরকে পরিকল্পিত ও বাসযোগ্য রাখতে এই অভিযান চলমান থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]