শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


বাবা-ছেলের কোটি টাকার কালো সম্পদের খেলা ! আদালতের রায়ে দুজনেরই জেল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৯ পিএম  (ভিজিট : ১৩)
অবৈধ সম্পদ অর্জন এবং তা লুকিয়ে বৈধ করার চেষ্টার দায়ে কক্সবাজারের টেকনাফের বাবা-ছেলেকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের মো. আবদুল্লাহ এবং তার বাবা আবুল বশর। আবদুল্লাহকে ৪ বছরের কারাদণ্ড ও ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাবা আবুল বশর পেয়েছেন ৩ বছরের কারাদণ্ড।

দুদকের তদন্তে জানা যায়, আবদুল্লাহর নামে ১ কোটি ১০ লাখ টাকারও বেশি স্থাবর-অস্থাবর সম্পদ থাকলেও বৈধ আয়ের উৎস মাত্র ১০ লাখ টাকা। বাকি প্রায় এক কোটি টাকার কোনো গ্রহণযোগ্য হিসাব নেই। ২০১৯ সালে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হলেও তিনি তা জমা দেননি, সময় বৃদ্ধির আবেদনও করেননি।

ফাঁদটা ছিল বাবা-ছেলে মিলে পাতা। বাবা আবুল বশর ২০১৬ সালে ২০ লাখ টাকায় জমি কিনে মাত্র তিন মাসের মাথায় হেবা দলিলের মাধ্যমে তা ছেলের নামে লিখে দেন, অবৈধ অর্থকে বৈধ রূপ দেওয়ার এই কৌশলই তাদের কাল হলো।

রায়ের সময় দুজনেই আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]