সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


আইনি জটিলতা কাটিয়ে স্বপদে ফিরলেন চেয়ারম্যান জসীম উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিট : ২৪)
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

রবিবার (৫ জুলাই) সকালে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, “জনগণের ভালোবাসা, আস্থা এবং মহান আল্লাহর অশেষ রহমতে আবারও মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমি দল-মত নির্বিশেষে সোনাকানিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।”

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জানান, চেয়ারম্যানের পুনরায় দায়িত্ব গ্রহণের ফলে পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ১১ই জুন (বৃহস্পতিবার) মাননীয় হাইকোর্টের নির্দেশক্রমে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এই সংক্রান্ত একটি পরিপত্র জারী করেন।

হাইকোর্টের আদেশমতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে জারী করা পত্রে বলা হয় - চট্টগ্রাম জেলারত সাতকানিয় উপজেলাধীন ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক প্রশাসনিক দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নিকট গত ১৬/০৪/২০২৬ তারিখে একখানা আবেদন দাখিল করেন।

উক্ত বিষয়ে চেয়ারম্যান জসিম উদ্দিন মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৬২৭১/২০২৬ দায়ের করলে মহামান্য আদালত ১৭/০৫/২০১৬ তারিখের আদেশে চেয়ারম্যান জনাব জসিম উদ্দিনের ১৬/০৪/২০২৬ তারিখের আবেদনটি আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য আদেশ প্রদান করেন।

এমতাবস্থায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৬২৭১/২০২৬ এর আদেশ অনুযায়ী জনাব জসিম উদ্দিনকে ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হলো।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]