বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  (ভিজিট : ২৫)
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদের সভাপতিত্বে এবং ডাঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডাঃ নাহিদা খাতুন, ডাঃ জিসেলী ঘোষ মুনমুন, ডাঃ ফারজানা আক্তার, ডাঃ মোস্তফা আল হোসাইন, ডাঃ হাসিবুল হাসান, ওসি (অপারেশন) মোঃ ইকবাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স কনক রোজারিও, প্রভা রানী দাস, সাবিনা ইয়াসমিন, চম্পা রানীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সভায় সভাপতির বক্তব্যে ডাঃ রেজওয়ানা রশিদ জানান, আগামী ২৮ জুন সারা দেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলার ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে মোট ৩৫ হাজার ৯০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের দিন কোনো শিশু বাদ পড়লে পরবর্তী চার দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে খোঁজ নিয়ে তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে।
সভায় সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইন সফল করতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]