সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


'শাহ মাজিদিয়া বেকারি' ও 'ফাতেমা সুইটস' দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : )
লাইসেন্সবিহীন উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য আর অস্বাস্থ্যকর পরিবেশ- এই তিন অপরাধে বোয়ালখালীর দুটি খাদ্য প্রতিষ্ঠানকে রোববার এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত অভিযানে 'শাহ মাজিদিয়া বেকারি' ও 'ফাতেমা সুইটস' নামের দুটি প্রতিষ্ঠানে এই অনিয়মের চিত্র উঠে আসে। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে পণ্য তৈরি ও বাজারজাত করা সম্পূর্ণ বেআইনি। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলতে থাকবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]