সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পুলিশের অভিযানে গ্রেফতার ৯
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : )
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরপরই অ্যাকশনে নেমেছে পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে। রোববার ভালুকা মডেল থানায় এসআই ফজল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বর্তা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের ফজলুল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইকবাল তালুকদার (৩০), অতুল চন্দ্র ঘোষের ছেলে রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কামরুজ্জামান মানিকের ছেলে ইমন শেখ (২৮), ৭ নং ওয়ার্ডের বাসিন্দা কেরামত আলীর ছেলে ফারুক হাসান মন্ডল (৩৮) ও ছোট কাশর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪)।

এর আগে, গতকাল শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ভালুকা ছাত্রলীগ। এই মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুকে শেয়ার করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের যে কোন ধরনের অপতৎপরতা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে। ইতিমধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]