বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সাফ নারী চ্যাম্পিয়নশিপ
সেমিফাইনালে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, ফিরেছেন আফঈদা
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : )
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শুরুর একাদশে ফিরেছেন সেন্টার ব্যাক আফঈদা খন্দকার।
 
আফঈদার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমা। জায়গা হারিয়েছেন মনিকা চাকমা, সুরমা জান্নাত এবং অফফর্মে থাকা শামসুন্নাহার জুনিয়র। 

আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ২৪ ম্যাচ পর গত রবিবার ভারতের বিপক্ষে প্রথমবার একাদশে জায়গা হারান আফঈদা। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তার।

দলীয় সূত্রে জানা গেছে, মনিকা চাকমা পুরোপুরি ফিট নন। যে কারণে একাদশে রাখা হয়নি তাকে।
সেরা ছন্দে নেই শামসুন্নাহার জুনিয়রও। রাইট উইংয়ে তাই সুযোগ পেয়েছেন সুরভী আকন্দ প্রীতি।

জাতীয় দলে এবারই প্রথম শুরুর একাদশে জায়গা পেলেন প্রীতি। 
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচ।

বাংলাদেশের একাদশ

গোলরক্ষক: মিলি আক্তার।
রক্ষণ: আফঈদা খন্দকার, সুরভী আরফিন, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র।
মধ্যমাঠ: মারিয়া মান্দা, মমিতা আক্তার, উমেহ্লা মারমা।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, সুরভী আকন্দ প্রীতি ও আনিকা রানিয়া সিদ্দিকী।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]