বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কলকাতা থেকে সরানো হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য, জানা গেল কারণ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : )
ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সোনালি রঙের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে বিশাল ওই ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখা যায়। অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন স্বয়ং মেসি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে মেসির ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে।

আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ের পৃষ্ঠপোষকতায় মেসির ভাস্কর্যটি নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন।

তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে সরিয়ে নেওয়া হলো ভাস্কর্যটি। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]