শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সখিপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিট : ১০৭)
টাঙ্গাইলের সখিপুরে গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালায় “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যে 
অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল ১১টায় সখিপুর উপজেলা পরিষদ হলরুমে ‘ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম।

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় সখিপুর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী শাহরেজা আমিন এর সঞ্চালনায়।

উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার খান মনিরুস সালেহীন রুমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আদালতের ওপর মামলার চাপ কমানো সম্ভব। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]