বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ নিহত ৯
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : )
ফিলিস্তিনের গাজা নগরীত ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার (৩ জুন) রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলের বাহিনী। বাসিন্দাদের কোনো ধরনের আগাম সতর্কবার্তা না দিয়েই এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

আল-শিফা হাসপাতাল সূত্রে প্রথমে ৬ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়ায়।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছর ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এরপরও ইসরায়েলের বাহিনী এখন পর্যন্ত তিন হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনের ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।


বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ।

সূত্র: আল জাজিরা 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]