বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


পাকিস্তান কীভাবে ‘বট বাহিনী’ দিয়ে ইসরাইলের জনপ্রিয়তা কমাচ্ছে, জানালেন নেতানিয়াহু
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : )
যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ তোলেন।

নেতানিয়াহু দাবি করেন, ‘যেসব দেশ মার্কিন-ইসরাইল জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্মের সাহায্যে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করছে এবং ইসরাইলবিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘এসব বট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘আমি একজন খাঁটি টেক্সানবাসী যে ইসরাইলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারি না।’ তারপর খোঁজ নিলে দেখা যায়, ওই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে আছেন।’

এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ও ইসরাইল উভয়ের জনপ্রিয়তাই উল্লেখযোগ্যভাবে কমছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ। 

পাশাপাশি ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্ব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা রাখেন না। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]