বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : )
যুক্তরাজ্যের  রয়্যাল নেভির একটি হেলিকপ্টার ইংল্যান্ডের সাওয়ারটন ডাউন এলাকায় একটি মাঠে বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওকেহ্যাম্পটনের কাছে দুর্ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়্যাল নেভির। ওই এলাকায় সামরিক হেলিকপ্টারগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলে। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত চলায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টার দিকে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩৮৬ রোডের একটি অংশ দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে। এদিকে ঘটনাস্থলের কাছে সাওয়ারটন ক্রস সার্ভিসেস সার্ভিস স্টেশনের কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে বর্তমানে তাদের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]