বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জিদানের ছেলেকে রেখে বিশ্বকাপ দল আলজেরিয়ার
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : )
বাবার মতো ফুটবলার হলেও পজিশন ভিন্ন লুকা জিদানের। কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদানের দ্বিতীয় ছেলে লুকা গোলরক্ষক।

ভিন্নতা আরো এক জায়গায়। ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদান ফ্রান্সের জার্সি গায়ে চড়ালেও ছেলে বেছে নিয়েছেন আলজেরিয়ার।

ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে গোলবারও সামলিয়েছেন লুকা। আজ আরো বড় স্বপ্নপূরণ হয়েছে ২৮ বছর বয়সী গোলরক্ষকের।

আলজেরিয়ার ২০২৬ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। তাকে রেখেই আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেটকোভিচ। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আল আহলির ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। 

আলজেরিয়ার হয়ে ৬ ম্যাচ খেলা লুকা অবশ্য যুবপর্যায়ে ফ্রান্সের হয়েই খেলা শুরু করেছিলেন।

অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা এই গোলরক্ষক গত বছর নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন। জন্মভূমি নয়, সিনিয়র পর্যায়ে মাঠ মাতাতে চান আলজেরিয়ার জার্সিতে। তার দাদা-দাদি আলজেরিয়ান। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপে তাদের গ্রুপ সঙ্গী আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

আগামী ১৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
আলজেরিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার : ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।

ডিফেন্ডার : আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।

মিডফিল্ডার : হুসেম আউয়ার, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই,  নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, রামিজ জেরুকি।

ফরোয়ার্ড : আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আনিস হাজ মুসা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]