বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি, গোল্ড ক্যাটাগরিতে নাহিদ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : )
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে খেলতে নাহিদ রানা, রিপন মণ্ডল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ ৩২ বাংলাদেশি নাম জমা দিয়েছেন। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছেন শরিফুল ইসলাম।

২৪২ জন বিদেশির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি গোল্ডে আছেন নাহিদ রানা। তার পাশাপাশি এই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরাও।

সবচেয়ে বেশি নাম দিয়েছেন ক্লাসিক ক্যাটাগরিতে। এখানে আছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রিপন মণ্ডলের মতো ক্রিকেটাররা।

ড্রাফট পদ্ধতিতে সোমবার বাংলাদেশ সময় ২টা থেকে প্লেয়ার কেনা শুরু করবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটে জায়গা পাওয়া মোট ক্রিকেটারের সংখ্যা ৪২১, দেশি ১৭৯ জন। প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে, শেষ হবে ৮ আগস্ট। আসরজুড়ে ৫টি দল মোট ২৪টি ম্যাচ খেলবে।

ড্রাফটের আগেই সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ দল পেয়ে গেছেন। সাকিব ও তাসকিন খেলছেন জাফনা কিংসে। লিটন দাসকে নিয়েছে গল গ্যালান্টস।

ড্রাফটে বাংলাদেশের যারা নাম দিয়েছেন-

শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]