বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিট : )
ময়মনসিংহের ভালুকায়রমহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক, বি এন পির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী বারুকা উপজেলা বি এন পির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) পৌর বি এন পির আহবায়ক হাতেম খানের সভাপতিত্বে ও উপজেলা এবং পৌর যুগ্নআহবায়ক মজিবর রহমান মজু ও আহসান উল্লাহ খান রুবেলের সঞ্চলনায় 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বি এন পির আহবায়ক  ও জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উপজেলা বি এন পির যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, এম এ খালেক, শামছুদ্দিন আহমেদ,জহির রায়হান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল,ছাত্রদলের সভাপতি রুৎফর রহমান সানি,সাধাঃ সম্পাদক রিয়াদ পাঠানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। জিয়াউর রহমান দেশের কল্যাণে ও আই সি, সাতটি দেশ নিয়ে সার্ক গঠন করেছেন মানুষ যখন দিশে হারা, জাতি যখন দিশে হারা পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাংলালির উপর যাপিয়ে পড়ে, তখন তিনি দাযিত্ব নিয়ে এদেশের মানুষকে মুক্ত করার জন্য মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন।তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর আদর্শ আজও দেশপ্রেমিক মানুষের জন্য প্রেরণার উৎস

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]