বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : )
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সখিপুর উপজেলা বিএনপি ।

টাংগাইল সখিপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রত্যেকটা নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন জিয়াউর রহমানের আদর্শ শুধু মুখে বললেই চলবে না। একেবারে মনে প্রাণে আদর্শ ধারণ করতে হবে। প্রত্যেকের এলাকায় জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের কোন দুষ্ট লোক যেন নির্বাচিত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিটা উপজেলা, পৌর, ইউনিয়ন, এবং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের মাধ্যমেই এলাকার উন্নয়ন এর বিপ্লব ঘটাবেন যাতে করে সকল পর্যায়ে নেতাকর্মীরা জনগণের সাথে মিশে তাদের সুখ দুখের সাথী হয়ে আগামী নির্বাচনে ভোট অর্জন করতে হবে এসব কথাই বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।

৩০শে মে সখিপুর উপজেলা হল রুমে আয়েজিত অনুষ্ঠানে সখিপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক এস এম ছবুর রেজা ও সহ সভাপতি আকবর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মাস্টার। সাবেক সভাপতি খুরশেদ-আলম মাস্টার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান। সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। যুগ্ম সম্পাদক আসাদ বাবুল। পৌর বিএনপি'র সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল গনি। সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

পরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]