মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম  (ভিজিট : ১৪৫)
u
ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ মুসলমান নাগরিক।

স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে একইদিনে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির বিভিন্ন শহরে অস্থায়ী ঈদগাহ মাঠ, খোলা মাঠ ও মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় দেশটির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে। 

ভেনিসের ভিছেন্সায় ঈদ এ.পি.এস-জান্নাহ, ভিয়া দেল মিল্লে-এর উদ্যোগে ভিয়ালে মার্কাতো নুয়োভো-তে খোলা স্থানে ভিছেন্সায় প্রথম বারের মত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদসহ, তোরিনো, নাপোলি, বোলিনিয়া সহ বিভিন্ন স্থানে শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিসহ মুসলিমরা বাসায় ঈদের নামাজ আদায় করেছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঈদ উপলক্ষে ইতালিতে বাংলা কমিউনিটিগুলোর উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রবাসীরা একে অন্যের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন। তারা সারা বিশ্বের সব মুসলিমের শান্তি এবং মুসলিম দেশগুলোতে যুদ্ধ বিরতি কামনা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]