শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্রকৃতির সৌন্দর্যে ঘেরা সান্তা কলোতিলায় চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার আনন্দ ভ্রমণ
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ এএম  (ভিজিট : ১৬)
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও সমুদ্রের নৈসর্গিক পরিবেশে স্পেনের ঝরেট দে মার সান্তা কলোতিলায় আনন্দ ভ্রমণ করেছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কাতালোনিয়া, বার্সেলোনা। সংগঠনের উপদেষ্টা ও কর্মকর্তাদের উদ্যোগে গত ২ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত হয় ‘আনন্দ ভ্রমণ ২০২৬’।

সকাল সাড়ে ৯টায় দুটি বাসে নারী, শিশু ও পরিবারের সদস্যসহ প্রায় ১২০ জনের বহর নিয়ে বার্সেলোনা থেকে সান্তা কলোতিলার উদ্দেশে যাত্রা শুরু হয়। পুরো আয়োজনের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন হারুন, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক খোকন, শফিকুল আজম, অর্থ সম্পাদক নোবেল, উপদেষ্টা মমতাজ উদ্দিন ও হারুনুর রশিদ।

এ ছাড়া সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপদেষ্টা এনামুল করিম, মোহাম্মদ মফিজ উদ্দিন, জাভেদ আলী, এ কে মিল্লাত, সৈয়দ বদরুদ্দোজা, আব্দুল মান্নান, মঞ্জুরুল হোসেন সুমন, মোহাম্মদ ইলিয়াছ চুন্নু, মোহাম্মদ নিখান, ওয়াহিদুদ্দীন মেজবা, মিজানুর রহমান, জেবুন্নেছা, মোহাম্মদ নাদিম, মো. সুমন, আলাউল, মো. সেকান্দার, মোহাম্মদ সাজ্জাদ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মারুফ উদ্দিন, মো. ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা মাওলানা মোজাম্মেল হক ও আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। ব্যস্ত নগরী ছেড়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের পথ গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে কখন যে শেষ হয়ে যায়, তা যেন টেরই পাননি ভ্রমণকারীরা। পথে মধ্যবিরতিতে নাশতার পর্ব শেষে রনি মিয়ার কণ্ঠের গান ও বেহালার সুর এবং শিশু-কিশোরদের উচ্ছ্বাস যাত্রাপথের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

সান্তা কলোতিলার মনোরম প্রাকৃতিক পরিবেশ ও সমুদ্রের মাতাল করা বাতাসে পৌঁছানোর পর ভ্রমণকারীদের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায়। শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা। ঝুড়ি বল, গোলবার ও বালিশ বলসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। একজন প্রবীণ মুরব্বির হাতে বল তুলে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খেলাধুলার প্রতিযোগিতার আনুষঙ্গিক দায়িত্বে ছিলেন মোহাম্মদ মারুফ উদ্দিন ও ওয়াহিদুদ্দীন মেজবা। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন ইনাইয়া ইব্রাহীম, আয়েশা, নুর বাদল, ফাতেমা, আবিদ, রহীম, ঊদয়, মোহাম্মদ ফারুক, তাহরিন, জেবুন্নেছা, মারিয়া, শামিমাসহ অনেকে।

এ ছাড়া আয়োজিত লটারিতে বিশেষ পুরস্কার হিসেবে মোবাইল ফোন জিতে নেন বাদল খন্দকার। প্রথম পুরস্কার লাভ করেন ইব্রাহীম খলিল, দ্বিতীয় পুরস্কার সাজ্জাত হোসাইন এবং তৃতীয় পুরস্কার জিতে নেন মোহাম্মদ শাহ জাহান। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার লাভ করেন যথাক্রমে হালিম, নুসরাত ও ফারিয়া।

ভোজনপর্ব শেষে সমুদ্রস্নানে মেতে ওঠেন ভ্রমণকারীরা। সমুদ্রের ঢেউ, স্রোত ও পানিতে সাঁতার কাটার আনন্দে সবাই একাকার হয়ে যান। এ সময় আনন্দঘন পরিবেশে অনেকেই গেয়ে ওঠেন—‘আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, ও কূল দরিয়ার বুঝি কূল নাই রে।’

প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। দিনভর আনন্দ-উচ্ছ্বাস শেষে রাত ৮টার দিকে সবাই একযোগে বার্সেলোনায় ফিরে আসেন। এর মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কাতালোনিয়া, বার্সেলোনার ‘আনন্দ ভ্রমণ ২০২৬’।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]