বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : )
পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই মাচ)  রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। ওয়ান নিউজ বিডি’র মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. কে এম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, সাবেক এনবিএল কর্মকর্তা মো. কাশেদুল হক, হায়দার আলী সাবু, ড. মো. তজদিকুর রহমান ও ড. ইসরাত জাহান আলোসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকরা দেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও সবাই একসঙ্গে থেকে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের ও গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু। এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা পোষ্ট ও নিউজ টুয়েন্টিফোর মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]