বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিট : ২৯৯)
 
কালীগঞ্জ-এ ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। মোড়লবাড়ী এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে দিনাজপুরের চিরিরবন্দর থানার বাসিন্দা ও গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মচারী নূর আলম ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন— দেওয়ানগঞ্জের রবিন (৩৫), টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)। দুর্ঘটনায় ট্রাকের পেছনে থাকা প্রাণ কোম্পানির একটি পিকআপ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]