বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদণ্ড
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম  (ভিজিট : ৫৬৫)
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মো. হায়াতুর রহমান উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের ছেলে পারভেছ আহমেদ (২৭) এবং নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় (নং–১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]