বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম  (ভিজিট : ৪৮৫)
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (৩০)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই সন্তান হলো—প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)। ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেলস্টেশনের স্টেশন মাস্টার মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল নয়ানীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুর থানার আতুরী গ্রামের মো. সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে হাফেজা খাতুন মালার বিয়ে হয়। সোমবার সকালে শ্বশুরবাড়িতে দেবরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ১১টার দিকে পূবাইল বাজার রেলগেটের পূর্ব পাশে আউটার সিগন্যাল এলাকায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]