বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনের পোস্টাল ভোট বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : )
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনের পোস্টাল ভোট বিষয়ক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার (২০ জানুয়ারি) চ্যান্সারি হলরুমে আয়োজিত এ গণশুনানিতে প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার ও শ্রম–সংক্রান্ত অভিযোগ, অভিজ্ঞতা ও প্রস্তাব সরাসরি উপস্থাপন করেন।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। শুরুতে কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ ২০২৫ সালের কনস্যুলার উইং-এর কার্যক্রম এবং কল্যাণ সহকারী আল মামুন পাঠান শ্রম উইং-এর কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন।

প্রবাসীদের উত্থাপিত প্রশ্নের জবাবে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ প্রবাসীদের পোস্টাল ভোটদান পদ্ধতি, ডাকযোগে ব্যালট প্রেরণের নিয়ম ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান,  বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,  প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর সিকদার।  
প্রধান অতিথির বক্তব্য হাইকমিশনার বলেন, এ ধরনের উন্মুক্ত গণশুনানি প্রবাসীদের সমস্যা সমাধান, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। প্রবাসীবান্ধব সেবা জোরদারে প্রতিবছর নিয়মিতভাবে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এছাড়াও হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত বছরে প্রবাসীদের কাছ থেকে মৌখিক ও লিখিতভাবে মোট ৯২০টি অভিযোগ গ্রহণ করা হয়, যার মধ্যে ৬৫০টি অভিযোগের সমাধান করা হয়েছে। হটলাইন মোবাইল নম্বরের মাধ্যমে ৫,৬০০টি সেবা প্রদান করা হয়। এ সময়ে ৭৬৮ জন প্রবাসী প্রবাসী কল্যাণ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেন।
দেশে প্রত্যাবর্তনের জন্য মোট ১,৪৫১টি আউটপাস ইস্যু করা হয়, যার মধ্যে ডিটেনশন সেন্টারে আটক ২৫৩ জন প্রবাসী অন্তর্ভুক্ত ছিলেন। গত বছরে হাইকমিশনের প্রতিনিধিদল কেন্দ্রীয় কারাগারসহ ডিটেনশন সেন্টার ৩১ বার পরিদর্শন করেন। এছাড়া ১২ বার মালদ্বীপের হিমাগার পরিদর্শনের মাধ্যমে ৪৪টি মরদেহ দেশে প্রেরণ করা হয়। বাংলাদেশি নতুন শ্রমিকদের মালদ্বীপে আগমনের প্রক্রিয়া সহজ করতে ৭৬৩টি ভিসা সত্যায়ন করা হয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]