প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ৯:৩৩ পিএম (ভিজিট : )
কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির মনোনীত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন মালদ্বীপে অবস্থানরত অষ্টগ্রাম উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের সভাপতি নূর হোসাইন পারভেজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির আহম্মদ ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল খান।
এ সময় অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন উপস্থিত মালদ্বীপ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কৌশল ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার, মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক এবং মো. সোহেল রানা।
মতবিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার ও ভোটার সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এ সময় অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন প্রবাসী নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করে কাজ করার আহ্বান জানান।
দুই দিনের এই ব্যক্তিগত সফরে, আগামীকাল তিনি মালদ্বীপ বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে সিনিয়র নেতাদের সঙ্গে মত বিনিময় সভা করবেন।