বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : )
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। সাক্ষাতে হাইকমিশনার ডাক্তারদের প্রবাসী জীবনে অবদান ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ধন্যবাদ জানান।

সোমবার (১২, জানুয়ারী) মিশনের হলরুমে সৌজন্য সাক্ষাতের সময়, বাংলাদেশী ডাক্তাররা মালদ্বীপে তাদের কর্মপরিস্থিতি ও সমস্যাগুলো হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন। তিনি ডাক্তারদের মালদ্বীপে প্রবাসী কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত প্রোগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।

এছাড়া, হাইকমিশনার প্রবাসীদের মালদ্বীপের আইন-কানুন মেনে চলার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]