বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৫:২৯ পিএম  (ভিজিট : )
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য়  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কবি,সাহিত্যিক সহ গুণী ব্যক্তিদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা - ২০২৬ প্রদান করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অহিদুর রহমান এর স্বাগত বক্তব্যে ও সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক ইঞ্জি:বি এম এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ প্রাকৃতজ শামীম রুমী টিটন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ ড. আবু তাহের। 
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরণ, দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, হাসিনা মমতাজ, বাংলা সাহিত্য পরিষদ (ইউকে) প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ কামাল আহমেদ এবং অনেক কবি সাহিত্যিক, কন্ঠ শিল্পী, নৃত্য শিল্পীগন।

আরও উপস্হিত ছিলেন গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন এর আইন বিষয়ক সম্পাদক এড. আলেয়া বেগম লাকী, এড. সাহিদা রহমান, কবি রিতু নুর, কবি শেফালী হোসেন, কবি খান আক্তার হোসেন, কবি কামরুজ্জোহান ঝিনু, জামালপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা গুণীজন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]