প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৪৫ পিএম (ভিজিট : )
শিশুদের কলকাকলী ও আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন সংশপ্তক পালন করলো তিন যুগ পূর্তি উৎসব। একক ও দলীয় গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে হল ভর্তি দর্শকদের মাতিয়ে রাখে সংগঠনটির শিল্পীরা।
সংগঠনের উপদেষ্টা ও লুনা পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমটেক ডেভেলপার এন্ড বিল্ডারসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবিএম সোহেল রশীদ ও সংগঠনের উপদেষ্টা শান্তিনগর ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু। বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান রাজন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফেরদৌস আরা বন্যা ও কারার মৌমিতা।