বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশ এন্ডডোন্টিক সোসাইটির মেগা গেট-টুগেদার ও সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : )
গত ৮ থেকে ১০ মে কক্সবাজারের বে ওয়াচ-এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ এনডোডোন্টিক সোসাইটির বর্ণাঢ্য মেগা গেট-টুগেদার ও সাধারণ সভা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হওলাদার বলেন, ডেন্টাল চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলোর মধ্যে এনডোডোন্টিক অন্যতম। তিনি উল্লেখ করেন, আক্রান্ত দাঁতকে ব্যথামুক্ত ও সুস্থ করে তোলার ক্ষেত্রে এ শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুল হাসান তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং পেশাগত বন্ধন আরও সুসংহত করে। কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল হক সাম্প্রতিক সায়েন্টিফিক সম্মেলনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

অফিস সেক্রেটারি ডা. আসাফুজ্জোহা রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনামধন্য এনডোডোন্টিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহিম, ডা. আব্দুল কাদের রুবেল, ডা. এহসানুল নবী, ডা. মাহবুদুর রহমান কল্লোল, ডা. রিজোয়ান চৌধুরী, ডা. কামরুন নাহার, ডা. রাফিয়া নাজনিন, ডা. নাসিমা খান, ডা. শিরিন আফরোজ, ডা. মো. শাফিউল্লাহ, ডা. আসাদুজ্জামান, ডা. সায়মা লিজা, ডা. ফারজানা আনার, ডা. আজাহার মতিন, ডা. ফাহাদ করিম, ডা. কাজী মাহমুদ, ডা. হাসান আলী, ডা. রাফেজা মিলি , ডা. জলি, ডা. জাকিয়া খান, ডা. নার্গিস আরা, ডা. মাশরুর, ডা. শিরিন সুলতানা, ডা. তোজাম্মেল হোসেনসহ প্রায় অর্ধশতাধিক ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক।

বছরব্যাপী পেশাগত উন্নয়নমূলক নানা কর্মসূচি পরিচালনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের  মুখগহ্বরের স্বাস্থ্যসেবা উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]