রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, সৌদি আরবে সতর্কতা জারি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম  (ভিজিট : ১৩)
সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী জাজান প্রদেশে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পরই সতর্কতা প্রত্যাহার করে জানানো হয়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এমন পরিস্থিতির মধ্যেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা জোরদার হয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গত জুলাই থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। উভয় পক্ষই একের পর এক হামলার খবর জানিয়েছে।

শনিবার হুথিরা দাবি করেছে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলায় আল-তাহরির এলাকায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ১৩ জন।

এদিকে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী তাইজ প্রদেশের মোখা বিদ্যুৎকেন্দ্রে তিনটি বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া আল-বাইদা প্রদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
 
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানায় হুতি-সংশ্লিষ্ট অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কর্মশালা এবং কাঠামোগত সংযোজনকেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ করেছে।

এর আগে গত ২৬ নভেম্বর জোট বাহিনী দাবি করেছিল, সানা, আল-হুদায়দা ও সাদা প্রদেশে হুথিদের ৫০টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা। সাম্প্রতিক হামলাগুলোকে ওই অভিযানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]