বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


চীনের রকেটে চড়ে মহাকাশ অভিযানে পাকিস্তানের প্রথম নভোচারী
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম  (ভিজিট : ৩১)

চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পাকিস্তানের প্রথম মহাকাশচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নাগরিক কক্ষপথে মহাকাশ অভিযানে অংশ নিলেন। একই সঙ্গে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি মহাকাশচারীও হতে যাচ্ছেন তিনি।
চীনের স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই মহাকাশচারী তাং হংবো ও উ ই।

উৎক্ষেপণের পর মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। চীনা কর্তৃপক্ষ অভিযানটিকে সফল বলে ঘোষণা করেছে।
৪০ বছর বয়সী জিশান আলী পাকিস্তানের সাবেক বিমানবাহিনীর পাইলট। তিনি এ অভিযানে পে-লোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।

মহাকাশ স্টেশনে অবস্থানকালে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। তার মহাকাশে অবস্থানের সময় পাঁচ থেকে ১০ দিন হতে পারে।

পাকিস্তান ও চীনের মহাকাশ গবেষণা সহযোগিতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মহাকাশ সংস্থার মধ্যে এ বিষয়ে চুক্তি হয়। এর আওতায় পাকিস্তানের দুই নাগরিক জিশান আলী ও খুররম দাউদকে চীনে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। কয়েক মাসের প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে এই অভিযানের জন্য নির্বাচিত হন জিশান।

এ অভিযানের মাধ্যমে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও নতুন অধ্যায় যুক্ত হলো। দেশটির মহাকাশ স্টেশনে এই প্রথম কোনো বিদেশি মহাকাশচারী অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে তিয়াংগংকে গড়ে তোলার চীনের প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের জন্যও এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০২৩ সালে দেশটির নাগরিক নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের একটি বাণিজ্যিক মহাকাশযানে চড়ে মহাকাশের প্রান্তে গিয়েছিলেন। তবে কক্ষপথে পৌঁছে মহাকাশ স্টেশনের অভিযানে অংশ নেওয়ার ঘটনা এবারই প্রথম।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]